Breaking

Showing posts with label NTRCA. Show all posts
Showing posts with label NTRCA. Show all posts

Thursday, 15 July 2021

July 15, 2021

এনটিআরসিএ এর নতুন খবর ২০২১ | আবারও বেসরকারি শিক্ষক নিয়োগ শুরু

এনটিআরসিএ এর নতুন খবর


এনটিআরসিএ এর নতুন খবর ২০২১ হলো আবারো প্রকাশিত হয়েছে নিবন্ধনকারীদের বহু আকাঙ্খিত এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২১। এতে নতুন করে আবারও নিবন্ধনকৃতরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হবেন। 30/03/2021 তারিখে প্রকাশিত হয়েছে ৩য় বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি। আরো বিস্তারিত জানতে NTRCA সংক্রান্ত আমাদের সবগুলো পোস্ট পড়ুন।

এনটিআরসিএ নতুন খবর ২০২১(রেজাল্ট প্রকাশ) 




অনেক অপেক্ষা আর জল্পনা কল্পনা পরে অবশেষে এনটিআরসি এর ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগের ফলাফলের তালিকা প্রকাশ করেছে। আজ রাত ৮টা ২০ মিনিটে এই ফলাফল প্রকাশ করা হয়। 

এনটিআরসি রেজাল্ট প্রকাশের নোটিশ

এনটিআরসিএ নতুন খবর ২০২১



এনটিআরসি ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন  এবং নির্ধারিত নিয়মে নিজের রেজাল্ট দেখুন।


এছাড়াও নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে এবং নিয়োগপ্রাপ্ত দের মোবাইলে ও এসএমএস পাঠানো হবে। 


আগের খবর পড়ুন



ntrca দ্বারা ৫৪ হাজার পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এখন আর কোনো বাঁধা নেই জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ। ৩০ তারিখে দেওয়া আদালতের রায়ের মাধ্যমে কিছুদিন আগে দেওয়া আদালতের স্থগিতাদেশ আর কার্যকর নেই। এখন এনটিআরসিএ তার নিয়োগ কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারবে।

তবে আদালতের এই রায়ে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যা হলো আদালত অবমাননার জন্য  রিটকারী প্রায় দুই হাজার পাঁচশো জনকে সংশ্লিষ্ট পদে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রদান করার সুপারিশ করা হয়েছে। এই রিটকারী আড়াই হাজার জন হলো  ১ থেকে ১২তম নিবন্ধন সনদপ্রাপ্ত।

এর আগে এই আড়াই হাজার প্রার্থীর আদালত অবমাননার রিট করায়  হাইকোর্ট এনটিআরসিএ কর্তৃক পরিচািলতি বেসরকারি শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে রাখে।

উল্লেখ্য বিষয় হলো আগামী চার সপ্তাহের মধ্যে ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে। 

এনটিআরসিএ এর পুরোনো  খবর ২০২১



করোনা মহামারীর কারণে দেশব্যাপী অন্যান্য কার্যক্রমের মত এনটিআরসিএ এর সকল কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে NTRCA এর কোনো নতুন কার্যক্রম পরিলক্ষিত হয়নি।

তবে আশার কথা হলো প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সম্প্রতি ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২১ প্রকাশিত হয়েছে।

এদিকে নতুন করে শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে যা শুরু হয়েছিলো অনেক আগেই। সারাদেশের সকল এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের শুন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে ইতোমধ্যেই। 


জানা গেছে সারাদেশে প্রায় ৮০ হাজার শিক্ষকের শুন্য পদ রয়েছে। তবে মামলা জটিলতার কারনে এসব পদে নিয়োগের জন্য গনবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না এনটিআরসিএ।

তবে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে শিক্ষক নিয়োগের নির্দেশনা চেয়ে আপিল করেছে এনটিআরসিএ। কোর্ট থেকে নির্দেশনা পেলেই প্রকাশ করা হবে এন টি আর সি এ গণবিজ্ঞপ্তি ২০২১।

এদিকে এনটিআরসিএ চেয়ারম্যান পুনরায় পরিবর্তন করা হয়েছে। মোঃ আশরাফ উদ্দিনকে এনটিআরসিএ 'র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বর্তমানে এনটিআরসিএ অফিসিয়াল ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে মোঃ আশরাফ উদ্দিনের নাম ও ছবি রয়েছে।

যে নিয়োগের কথা বলা হলো তা ১ম থেকে ১৫তম নিবন্ধনকারীদের জন্য নাকি ১ম থেকে ১৬তম নিবন্ধনকারীদের জন্য প্রযোজ্য হবে তা এখনো বলা যাচ্ছে না। ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও ভাইভা এখনো চলমান রয়েছে।




এছাড়াও আরো বেশকিছু Ntrca সর্বশেষ সংবাদ রয়েছে। সম্ভবত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০২০১ সালের এপ্রিলে। দ্রুত শিক্ষক নিয়োগের লক্ষেই কাজ করে যাচ্ছে NTRCA। আরো জানা গেছে বর্তমানে শুন্যপদ রয়েছে ৮০,০০০। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ই রেজিস্ট্রেশন শেষ। ই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে শুন্য পদের জন্য ই রিকুইজিশনের কাজও শেষ হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে NTRCA। NTRCA এর সকল কার্যক্রম যেনো নিবন্ধনকারীদের জন্য ইতিবাচক হয়  সেই আশা করছেন সকল নিবন্ধনকারী।
July 15, 2021

NTRCA সর্বশেষ খবর | বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২১ এর আপডেট নিউজ

NTRCA সর্বশেষ খবর


ntrca সর্বশেষ খবর বা ntrca আপডেট নিউজ হলো বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২১ এর প্রক্রিয়া শুরু করেছে এনটিআরসিএ। ইতোমধ্যেই তারা দুটি নিয়োগ সম্পন্ন করেছে। কমিটির হাত থেকে নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ এর হাতে হস্তান্তরের পর নতুন বিধিমালা অনুযায়ী বিগত নিয়োগ ছিলো ২য় নিয়োগ।

এর আগে সর্বপ্রথম ২০১৬ সালে নিয়োগের সুপারিশ করে তারা। কিন্তু সে নিয়োগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রীট করে কতিপয় নিবন্ধনকারী। আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিগত ১৪ই ডিসেম্বর ২০১৭ তারিখে NTRCA এর প্রতি কিছু নির্দেশনা সম্বলিত একটি রায় প্রদান করেছে আদালত। রায়ের আগ পর্যন্ত প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় হাজার হাজার নিবন্ধনকারী হতাশায় দিনাতিপাত করেছেন। অবশেষে আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।


NTRCA সর্বশেষ খবর (ntrca রেজাল্ট প্রকাশ) 




অনেক অপেক্ষা আর জল্পনা কল্পনা পরে অবশেষে এনটিআরসি এর ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগের ফলাফলের তালিকা প্রকাশ করেছে। আজ রাত ৮টা ২০ মিনিটে এই ফলাফল প্রকাশ করা হয়। 

এনটিআরসি রেজাল্ট প্রকাশের নোটিশ


NTRCA সর্বশেষ খবর




এনটিআরসি ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন  এবং নির্ধারিত নিয়মে নিজের রেজাল্ট দেখুন।


এছাড়াও নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে এবং নিয়োগপ্রাপ্ত দের মোবাইলে ও এসএমএস পাঠানো হবে। 

বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২১:  জাতীয় মেধাতালিকা হালনাগাদ

২০২১ সালে এসে নতুন করে আবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ শুরু করেছে NTRCA। নিয়োগ প্রক্রিয়া শুরুর পদক্ষেপ হিসেবে ১৫ তম পর্যন্ত  নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল নিবন্ধনকারীর সমন্বয়ে তৈরি করা হয়েছে  ntrca মেধাতালিকা ২০২১। মেধাতালিকাটি NTRCA এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে নিজ নিজ বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকায় নিজের অবস্থান সহজেই দেখতে পাচ্ছেন নিবন্ধনকারীগণ।

যদিও এ মেধাতালিকা নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছিলো এবং বিভিন্ন পত্র পত্রিকায় নেতিবাচক খবরও প্রচারিত হয়েছিলো তবে NTRCA এ মেধাতালিকার বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে এবং তাদের বক্তব্য ও জবাব তুলে ধরে নিজেদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

২য় গণবিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন


গত ৩০/০৯/১৮ তারিখের মধ্যে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শুন্য পদের তালিকা সংগ্রহ করে NTRCA। এ শুন্য পদের সংখ্যা ছিলো প্রায় ৪০০০০।

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার চাকুরী প্রার্থী অপেক্ষা করতে থাকে কখন NTRCA হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


অপরদিকে পঁয়ত্রিশ উর্ধ নিবন্ধনকারীগণ আশংকায় দিনাতিপাত করতে থাকেন, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয় কারণ এমপিও নীতিমালা ২০১৮তে বেসরকারি শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করা হয়েছে। যদিও NTRCA এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলছিলোনা।

এদিকে বিভিন্ন পত্রিকার খবরে জানা যায় তাদের প্রশ্নের জবাবে এনটিআরসিএ এর চেয়ারম্যান বলেছেন ১৫তম শিক্ষক নিবন্ধন এর পরে প্রকাশিত হবে এনটিআরসিএ শিক্ষক নিয়োগ এর গণবিজ্ঞপ্তি

যাই হোক পরবর্তীতে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ কার্যক্রমও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২৪শে জানুয়ারি ২০১৯ তারিখে প্রকাশিত হয়েছে ৪০০০০ বেসরকারি শিক্ষক নিয়োগের সুপারিশ। ফেব্রুয়ারিতেই কাজে যোগদান করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ।

অপরদিকে ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে।

NTRCA আপডেট নিউজ: ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশিত




বর্তমানে ntrca সর্বশেষ খবর হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে শূন্যপদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে। এনটিআরসিএ থেকে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে খবরে।

এ তালিকার ভিত্তিতে ২০২১ সালেই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

গত নিয়োগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তথ্য চেয়েছিল এনটিআরসিএ। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য প্রেরণ তদারকি করতে বলা হয়েছিল। কিন্তু শত শত প্রতিষ্ঠান ভুল তথ্য পাঠানোয় নিয়োগের সুপারিশের পর ভোগান্তিতে পরেন প্রার্থীরা। এ জটিলতা রোধে এ বছর উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের শূন্য পদের তথ্য যাচাই করতে বলেছে এনটিআরসিএ।

শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুসারে প্রতিটি অধিদপ্তর তার অধিক্ষেত্রের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাচাই করে এনটিআরসিএতে পাঠাবে।

বর্তমানে এনটিআরসিএ এর নতুন চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।নিবন্ধনকারীদের অনেক আশা নতুন চেয়ারম্যানের কাছে। তবে দায়িত্ব গ্রহণ করেই আশার বাণী শুনিয়েছেন তিনি। এনটিআরসিএ এর অফিশিয়াল ওয়েবসাইটে তুলে ধরেছেন এনটিআরসিএ এর কর্ম পরিকল্পনা।
July 15, 2021

NTRCA ৩য় গণবিজ্ঞপ্তি ও রেজাল্ট ২০২১

NTRCA গণবিজ্ঞপ্তি ও রেজাল্ট


শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এটি NTRCA গণবিজ্ঞপ্তি ২০২১। এখানে আমরা এনটিআরসিএ ৩য় গণবিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। ভালোভাবে বোঝার জন্য এবং বেসরকারি শিক্ষক পদে আবেদন করার জন্য সম্পূর্ণ লেখাটি ভালভাবে পড়ুন। ntrca বেসরকারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সর্বশেষ খবর জানতে পড়ুন এনটিআরসিএ এর নতুন খবর ২০২১


NTRCA ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২১


অনেক অপেক্ষা আর জল্পনা কল্পনা পরে অবশেষে এনটিআরসি এর ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগের ফলাফলের তালিকা প্রকাশ করেছে। আজ রাত ৮টা ২০ মিনিটে এই ফলাফল প্রকাশ করা হয়। 

এনটিআরসি রেজাল্ট প্রকাশের নোটিশ


NTRCA ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট ২০২১



এনটিআরসি ৩য় গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেখতে নিচের ওয়েবসাইটে প্রবেশ করুন  এবং নির্ধারিত নিয়মে নিজের রেজাল্ট দেখুন।




এছাড়াও নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে এবং নিয়োগপ্রাপ্ত দের মোবাইলে ও এসএমএস পাঠানো হবে। 

NTRCA গণবিজ্ঞপ্তি ২০২১ঃ ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ





সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যাবস্থাপনা) সমূহের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য গত ৩০/০৩/২০২১ তারিখে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। NTRCA গণবিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী মোট ৫৪,৩০৪ জন শিক্ষককে নিয়োগ দেয়া হবে।

ntrca গণবিজ্ঞপ্তি ২০২১
শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

৩য় গণবিজ্ঞপ্তি

এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন সকল প্রশ্নের উত্তর দেয়া হবে ইনশাআল্লাহ।


এছাড় গণবিজ্ঞপ্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন NTRCA কর্মকর্তাদের সাথে।

গণবিজ্ঞপ্তি


Thursday, 12 November 2020

November 12, 2020

১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল ২০২০

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল

১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল ২০২০ প্রকাশিত হয়েছে। ১৬ তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা এখন অপেক্ষা করছেন ১৬ তম নিবন্ধন পরীক্ষার ফলাফল জানার জন্য। NTRCA কতৃক প্রকাশিত হয়েছে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২০। আরো পড়ুন ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০

    ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ




    ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পূর্বেই ঘোষণা করা হয়েছিল সার্কুলারে। ১৬ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩০ শে আগস্ট।

    এদিকে ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ নভেম্বর। ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হয় স্কুল ও স্কুল ২ পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা।

    ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর ঘোষণা করা হবে ১৬ তম শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার তারিখ। আরো পড়ুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২০

    প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল


    ষোড়শ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০শে আগস্ট এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ৩০শে সেপ্টেম্বর। গড় পাশের হার ছিলো ২৩.৮৩%। বিস্তারিত দেখুন এনটিআরসিএ কতৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে।


    ১৬ তম নিবন্ধনের রেজাল্ট

    ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল


    ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার সহ ফলাফলের বিস্তারিত বিষয়ে নোটিশ প্রকাশ করেছে NTRCA।



    ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল ২০২০

    ১৬ তম নিবন্ধন পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি



    ১৬ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল দেখার জন্য
    • প্রথমে http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট ভিজিট করতে হবে
    • এরপর Roll No এর ঘরে রোল নম্বর বসাতে হবে।
    • Exam এর ঘরে 16th NTRCA Exam (Written) সিলেক্ট করতে হবে।
    • সবশেষে Submit বাটনে ক্লিক করলেই দেখা যাবে ১৬ তম নিবন্ধন পরীক্ষার ফলাফল।

    ১৬ তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট

    ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২০



    লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক বা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভাইভা পরীক্ষার পরে প্রকাশ করা হবে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২০। চূড়ান্তভাবে উত্তীর্ণদের NTRCA জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    Sunday, 8 November 2020

    November 08, 2020

    ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০ প্রকাশ করেছে NTRCA [ পরীক্ষার সর্বশেষ খবর ]

    শিক্ষক_নিবন্ধন_পরীক্ষা

    ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০ প্রকাশিত হয়েছে। শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০ প্রকাশ করেছে NTRCA। ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০ এর অনলাইন আবেদনও শেষ হয়েছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি, প্রবেশপত্র ডাউনলোড, সিলেবাস এবং ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশিত হয় সমকাল ব্লগে।

    ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নিচে বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে। ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর সময়সূচি দেখে নিন। আরও পড়ুন বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২০

      ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২০




      বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে ২৩শে জানুয়ারি বেলা ৪টা থেকে এনটিআরসিএ'র নির্ধারিত ওযেবসাইটের মাধ্যমে ১৭ তম শিক্ষক নিবন্ধন এর আবেদন শুরু হয়। ০৬ই জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিলো। আর ০৯ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের ফি জমা দেয়ার সুযোগ ছিলো। ১৭ তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয় ৩৫০ টাকা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে NTRCA এর ওয়েবসাইটে। আবেদনের নিয়ম এবং শর্তাবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

      ১৭তম নিবন্ধন সার্কুলার ২০২০

      ১৭তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার ২০২০

      ১৭তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০


      ১৭ তম নিবন্ধনের আবেদনের সময় বৃদ্ধি

      ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এ আবেদনকারীদের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বর্ধিত করে NTRCA। ফলে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন বর্ধিত সময়ে ১২/০২/২০২০ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।
      ১৭ তম নিবন্ধনের সময় বৃদ্ধি


      ১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২০ অনলাইন আবেদন পদ্ধতি




      অনলাইনে সঠিকভাবে ১৭ তম শিক্ষক নিবন্ধনের আবেদন করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
      • প্রথমে http://ntrca.teletalk.com.bd/home.php ওয়েবসাইটে প্রবেশ করুন
      • application form এ ক্লিক করুন
      • আপনার আবেদনের পদ নির্বাচন করুন
      • Candidates Information Form (CIF) পূরন করুন
      • আপনার ছবি এবং সিগনেচার আপলোড করুন
      • সবশেষে আপনার applicants copy সংরক্ষণ এবং প্রিন্ট করুন

      NTRCA অনলাইন আবেদন


      কিভাবে NTRCA নিবন্ধন পরীক্ষার ফী পরিশোধ করবেন?




      আবেদন ফরমটি পূরন করার পর অবশ্যই আপনাকে নির্ধারিত ৩৫০ টাকা পরীক্ষার ফী পরিশোধ করতে হবে। কিন্তু কিভাবে এটি পরিশোধ করবেন?

      আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি এসএমএস প্রেরণের মাধ্যমে পরীক্ষার ফী প্রদান করতে হবে। এজন্য সিমে পর্যাপ্ত টাকা রিচার্জ করে ফী প্রদান করার জন্য এসএমএস করুন!

      প্রথম এসএমএস ফরম্যাট
      NTRCA<Space>User ID (পাঠিয়ে দিন 16222 নম্বরে)
      প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএসে আপনাকে একটি PIN নম্বর দেয়া হবে।এই পিন নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।
      দ্বিতীয় এসএমএস ফরম্যাট
      NTRCA<Space>Yes<Space>PIN (পাঠিয়ে দিন 16222 নম্বরে)


      দ্বিতীয় এসএমএস পাঠানোর পরেই ফোনের ব্যালেন্স থেকে পরীক্ষার ফী কেটে নেয়া হবে এবং আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটি ফিরতি এসএমএস পাঠানো হবে।এসএমএসটি ভবিষ্যতের কাজের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
      • অনলাইনে আবেদন করার বায়াত্তর ঘন্টার মধ্যেই ফী পরিশোধ করতে হবে।
      • পরীক্ষার ফী সঠিকভাবে প্রেরণ না করা পর্যন্ত আবেদন গ্রহনযোগ্য হবেনা।


      ১৭ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট ২০২০




      শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শেষে প্রকাশিত হবে ১৭ তম শিক্ষক নিবন্ধন রেজাল্ট।

      এনটিআরসিএ ওয়েব সাইটে (http://ntrca.teletalk.com.bd/result/ ) প্রিলিমিনারী, লিখিত এবং মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে ফলাফল জানানো হয়।

      প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে নিজের অবস্থান দেখুন ntrca এর জাতীয় মেধাতালিকায়

      ১৭ তম NTRCA শিক্ষক নিবন্ধন এর পরীক্ষা পদ্ধতি

      ১২তম নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা আলাদাভাবে নেয়া হচ্ছে। বিসিএসের আদলে প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয়। এরপর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যায়। আবার ১৩তম নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষার পর আবার ভাইবা বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই পাওয়া যাবে নিবন্ধনের চূড়ান্ত সনদপত্র।বেসরকারি এমপিওভুক্ত অথবা নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক পদে চাকুরী করতে হলে NTRCA প্রদত্ত এই নিবন্ধন সনদপত্র অর্জন করা বাধ্যতামূলক।

      বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও এসেছে ব্যাপক পরিবর্তন। পূর্বে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়ার চূড়ান্ত এক্তিয়ার ছিলো প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে। বর্তমানে ২০১৬ সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের ক্ষমতা দেয়া হয়েছে এনটিআরসিএ 'র কাছে।





      নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি  মেধাতালিকা অনুযায়ী নিয়োগের সুপারিশ করবে NTRCA। এজন্য নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরো পড়ুনঃ

      এজন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে চাইলে নিবন্ধন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতির প্রয়োজন। আরো পড়ুন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ।

      নিবন্ধন পরীক্ষায় আবেদনের যোগ্যতা

      অনেকেই নিজেদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে প্রশ্ন করেন তারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা। NTRCA তাদের  নিবন্ধনের সার্কুলারে স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন পদে নিবন্ধন পরীক্ষার আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন। আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মিলিয়ে দেখে নিন আপনি কোন পদে নিবন্ধন পরীক্ষায় আবেদনের জন্য যোগ্য।

      দেখতে পাচ্ছেন সার্কুলারের ১৪ নং ধারা থেকে আবেদনের যোগ্যতার বিস্তারিত বিবরণ রয়েছে।পূর্ণাঙ্গ সার্কুলারটির ডাউনলোড লিংক দেয়া হয়েছে, কাজেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে বুঝে নিন আপনি নিবন্ধন পরীক্ষায় আবেদনের জন্য যোগ্য কিনা।

      ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২০




      ১৭ তম নিবন্ধনের প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার সিলেবাস ডাউনলোড করুন। স্কুল পর্যায়ের ২৫ টি বিষয়ের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস একই। তবে লিখিত পরীক্ষার সিলেবাস ভিন্ন ভিন্ন। ১৭ তম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সিলেবাস ডাউনলোড করুন।
      ১৬ তম নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সিলেবাস

      ১৭ তম নিবন্ধনের স্কুল ২ পর্যায়ের ২৪ টি বিষয়ের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস একই কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস আলাদা। ১৭ তম নিবন্ধন পরীক্ষার স্কুল ২ পর্যায়ের সিলেবাস ডাউনলোড করুন।
      ১৬ তম নিবন্ধনের স্কুল ২ সিলেবাস

      কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা হয় ৫১টি বিষয়ে। প্রতিটি বিষয়ের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস একই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস ভিন্ন ভিন্ন। ১৭ তম নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের সিলেবাস ডাউনলোড করুন।
      ১৬ তম নিবন্ধন পরীক্ষার কলেজের সিলেবাস


      ১৭ তম নিবন্ধন পরীক্ষার মানবন্টন

      পরীক্ষার্থীদের নিশ্চয়ই জানা হয়ে গেছে যে নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা।

      প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর ১০০। চারটি বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর ১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট নম্বর হতে ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০। 

      লিখিত পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বর ১০০। প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় তিন ঘন্টা।

      মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০। এর মধ্যে সনদপত্রের জন্য ১২ নম্বর এবং প্রশ্ন উত্তরের জন্য ৮ নম্বর। উভয় ক্ষেত্রেই ন্যুনতম ৪০% নম্বর না পেলে মেধাতালিকায় স্থান পাওয়া যাবেনা।

      নিবন্ধন পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা

      প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি

      স্কুল ও স্কুল ২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ১৫ই মে শুক্রবার সকাল ০৯টা থেকে ১০টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

      লিখিত পরীক্ষার সময়সূচি

      স্কুল ও স্কুল ২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ০৭ই আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ০৮ই আগস্ট সকাল ০৯টা থেকে ১২টা পর্যন্ত।

      অনিবার্য কারণে পরীক্ষা গুলো স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি খুব শীঘ্রই জানানো হবে।স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো।

      ১৭তম নিবন্ধন


      পরীক্ষার কেন্দ্র তালিকা ও অন্যান্য তথ্য

      নিবন্ধন পরীক্ষার কেন্দ্র তালিকা


      ১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২০ প্রবেশপত্র ডাউনলোড




      ১৭ তম শিক্ষক নিবন্ধন ২০২০ এর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার জন্য পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

      ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এর লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পূর্বে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান ও সময় জানিয়ে দেবে কতৃপক্ষ। এরপরই ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।

      Tuesday, 14 January 2020

      January 14, 2020

      ntrca মেধা তালিকা ২০২০ (১ম-১৫তম) আপডেট করা হয়েছে

      ntrca মেধাতালিকা

      এনটিআরসিএ জাতীয় মেধা তালিকা হালনাগাদ করা হয়েছে

      ntrca মেধা তালিকা ২০২০ বা জাতীয় মেধা তালিকা অনুযায়ী নিবন্ধন পরীক্ষায় নিজের অবস্থান দেখতে চান? এনটিআরসিএ জাতীয় মেধা তালিকা সর্বপ্রথম প্রকাশিত হয় ১০ই জুলাই ২০১৮ তে।


      ১ম থেকে ১৫ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকল নিবন্ধনকারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এনটিআরসিএ মেধাতালিকায়। বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২০ সম্পন্ন করা হবে ১ম-১৫ তম নিবন্ধনকারীদের নিয়েই।

      ntrca সর্বশেষ খবর হলো এনটিআরসিএ মেধা তালিকা সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। এতে পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধনকারীদের অন্তর্ভুক্ত করে এনটিআরসিএ এর মেধা তালিকা আপডেট করা হয়েছে।

      ১৫ই জানুয়ারি ২০২০ প্রকাশিত হয়েছে ১৫ তম নিবন্ধন পরীক্ষা এর চূড়ান্ত ফলাফল। এর পরপরই হালনাগাদ করা হলো ntrca মেরিট লিস্ট। আরো পড়ুন এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২০

      ntrca এর মেধা তালিকা আপডেট হওয়ার পর ১ম-১৫ তম নিবন্ধনকারী অনেকের কাছ থেকেই শোনা গেছে যে মেধাতালিকায় তাদের অবস্থানের অবনতি হয়েছে। ১৫ তম নিবন্ধনকারীদের মধ্যে যাদের নম্বর বেশি তারা এন টি আর সি এ মেধা তালিকা য় উপরের দিকে অবস্থান করছেন।





      আদালতের রায় অনুযায়ী প্রতিটি নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ আপডেট করবে এনটিআরসিএ মেরিট লিস্ট।ntrca মেধা তালিকা ২০২০ অনুযায়ী আপনার বর্তমান অবস্থান জানতে ভিজিট করুন http://ngi.teletalk.com.bd/ntrca/merit/ ওয়েবসাইট।

      এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বিষয়ে একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাক্ষাৎকার নেয়া হয়েছিলো বেশ কিছুদিন পূর্বে। যদিও সাক্ষাৎকারটি বেশ পুরোনো তবুও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিলো সেই সাক্ষাৎকারে। সমকাল ব্লগের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। সাক্ষাৎকারটি নিম্নরূপ :

      বর্তমানে সকল নিবন্ধনকারীর প্রশ্ন, কবে কখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেবে NTRCA, কখন সার্কুলার বা গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে , শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে শুন্য পদের তালিকা চেয়েছে কিনা NTRCA ইত্যাদি। এসব বিষয় নিয়েই আজ কথা বলতে গিয়েছিলাম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কাওসার শোকরানার সঙ্গে। উল্লেখ্য বলা হয়ে থাকে হবিগঞ্জের বানিয়াচং বর্তমানে বিশ্বের বৃহত্তম গ্রাম। উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে যে তথ্যগুলো বেরিয়ে আসলো তাই এখন তুলে ধরছি পাঠকদের কাছে।

      পরিচয় পর্ব এবং সৌজন্য বিনিময় সারার পরেই জিজ্ঞেস করলাম NTRCA থেকে তাঁদের কাছে, বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য চেয়ে কোনো চিঠি এসেছে কিনা?

      এনটিআরসিএ মেধা তালিকা
      উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা

      এখানে উল্লেখ্য যে অনেকেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুন্য পদের তালিকা দিতে বলেছে NTRCA

      আসলে এ তথ্য সম্পূর্ণ সঠিক নয়। তাঁর সাথে কথা বলে জানতে পারলাম শিক্ষা অফিসে চিঠি এসেছে ঠিকই এবং তথ্য চেয়েছে NTRCA। তবে সে চিঠি শুন্য পদের তালিকা চেয়ে নয় বরং সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের নাম এবং ফোন নম্বর চেয়ে। এই তথ্যগুলো পাওয়ার পরেই সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের নিকট শুন্য পদের চাহিদা চাইবে NTRCA। এর পরে হবে গণবিজ্ঞপ্তি।




      জিজ্ঞেস করলাম কবে নাগাদ নিয়োগ হতে পারে বলে আপনার ধারণা? উত্তরে তিনি বললেন আশা করা যায় খুব দ্রুতই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে।

      কথায় কথায় তিনি জানালেন গত ২০১৬ সালে ইরিকুইজিসনের সময় অনেক প্রতিষ্ঠান প্রধান ভুলক্রমে সৃষ্ট পদগুলোও শুন্য পদ হিসেবে দেখিয়েছিলেন। অথচ সৃষ্ট পদের এমপিও হয়না। ফলে যারা সেই সব পদে NTRCA থেকে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন তারা এমপিও পাননি। এজন্য এবারে বিষয়টি মাথায় রেখে সতর্কতার সাথে শুন্য পদের চাহিদা দিতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।

      এরপর তার কাছে শুনে নিলাম বানিয়াচং উপজেলায় কতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর শুন্য পদের সংখ্যাও জেনে নিলাম। তবে তাঁর কাছে যে তথ্য রয়েছে তা বেশ পুরনো। এতে দেখা যাচ্ছে এমপিওভুক্ত কলেজ রয়েছে দুটি। আলিম মদ্রাসা রয়েছে একটি। এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয় ২২টি। দাখিল মাদ্রাসা রয়েছে ৩টি।

      কিন্তু এতোগুলো প্রতিষ্ঠানে শুন্যপদ রয়েছে সে তুলনায় সামান্যই। জিজ্ঞেস করলাম এটাতো একবছর আগের তথ্য। বিগত একবছরে আর শুন্যপদ বাড়েনি? তিনি বললেন বড়জোর দু তিনটি বাড়তে পারে। তবে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট শুন্য পদের সংখ্যা হবে প্রায় দ্বিগুণ।

      আরো পড়ুন: ntrca নিয়োগ

      এরচেয়ে বেশি তথ্য জানা সম্ভব নয় বুঝতে পেরে ধন্যবাদ জানিয়ে চলে আসতে চাইলাম কিন্তু ভদ্রলোক অমায়িক। আপ্যায়ন না করে ছাড়তে চাইলেন না। চমৎকার একটি পানীয় পান করালেন অনেকটা রুহ আফজার মতো দেখতে! তবে চিনতে পারলাম না। মনে হয় কোনো ধরনের ফ্রুট জুস হবে। অতঃপর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলাম।



      আসলে যুগান্তর পত্রিকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার স্থানীয় প্রতিনিধি সোহেল ভাইয়ের সাথে দেখা হয়েছিলো আজ। বললাম চলেন একসঙ্গে একটি রিপোর্ট করে ফেলি! আপনি দেবেন যুগান্তরে আমি দেবো আমার সমকালে! জিজ্ঞেস করলেন কি বিষয়ে? বললাম NTRCA এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে। বললেন ঠিক আছে ভালোই হবে! ব্যাস্ত থাকায় বললেন আপনি আগে শিক্ষা অফিস থেকে তথ্য নিয়ে আসেন। সেখান থেকেই এই রিপোর্টের সূত্রপাত!


      January 14, 2020

      NTRCA কতৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ২০২১

      ntrca update news সর্বশেষ কি

      ntrca update news সর্বশেষ কি জানতে চান? শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তির সর্বশেষ খবর জানতে চান? এখন শোনা যাচ্ছে শুধু সহকারী শিক্ষকই নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ন, সহকারী শিক্ষক এমনকি প্রধান শিক্ষক/অধ্যক্ষ সহ সকল শ্রেণীর কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুপারিশ করবে ntrca। এনটিআরসিএ এর সকল  বিস্তারিত খবর জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

      বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ NTRCA এর বিরুদ্ধে নিবন্ধনকারীদের হাইকোর্টে করা রীট পিটিশনের রায় প্রকাশ হওয়ার পর রায় বাস্তবায়ন এবং বেসরকারি শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে নিবন্ধনকারীদের মধ্যে চলছিলো নানারকম জল্পনা কল্পনা। সবার প্রশ্ন ছিলো রায় বাস্তবায়নে কিভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে NTRCA? কেউ কেউ নিয়োগে রীটকারীদের অগ্রাধিকার থাকবে বললেও রায় বিশ্লেষণে দেখা গেছে রায় সার্বজনীন হয়েছে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে রীটকারী ননরীটকারী নির্বিশেষে  সকল নিবন্ধনকারীদের সমানভাবে একটি সমন্বিত জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে। এবং শেষ পর্যন্ত বিগত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেভাবেই সম্পন্ন হয়েছে।



      এবার চলুন প্রকাশিত রায়ের আলোকে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়াটি খতিয়ে দেখা যাক। রায়ের শেষের দিকে বলা আছে " It is very much notable that the NTRCA certification process has begun for quite some time since 2005 and by now 13 batches have entered the examinations and there must be a concrete up to date database so that the latest merit list as per subject I.e. subject wise merit list be available and that should be made /published through publication in the official web page. "

      ভাবানুবাদ : ইহা খুবই গুরুত্বপূর্ণ যে এনটিআরসিএর সনদ প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে অল্প কিছুদিন হলো ২০০৫ সাল থেকে এবং এখন পর্যন্ত ১৩টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। সেখানে অবশ্যই একটি নিরেট হালনাগাদ করা তথ্যভান্ডার থাকতে হবে যাতে বিষয়ভিত্তিক সর্বশেষ মেধাতালিকা বিদ্যমান থাকে এবং তা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে!

      এখানে স্পষ্ট বলা হয়েছে কাদেরকে নিয়ে মেধাতালিকা হবে। ২০০৫ সালের ১ম নিবন্ধন থেকে এখন পর্যন্ত উত্তীর্ণ সকল নিবন্ধনকারীদের নিয়ে বিষয়ভিত্তিক মেধাতালিকা করা হবে (যার মধ্যে রীটকারীদেরও নাম থাকবে তবে অবশ্যই তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে)। প্রতি বছর এই মেধা তালিকা আপডেট করবে এনটিআরসিএ। এবং বাস্তবেও সেভাবেই কাজ করছে এনটিআরসিএ।



      অনেকের কাছেই অস্পষ্ট ছিলো এই মেধাতালিকা থেকে নিয়োগ দেয়া হবে কিভাবে? কারও কারও মনে প্রশ্ন জাগে মেধাতালিকা থেকে নিজেদের পছন্দমত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ? কাকে কিভাবে কোন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে? মূলত এর উত্তরও আছে রায়ের একেবারে শেষ অংশে।

      "Every time the advertisement is made upon preparing the requirement list on demand from the educational institutions, the applicants should have access to the list and would apply according to their choices and be chosen as per national merit list that is updated every year."

      ভাবানুবাদ : প্রত্যেকবার নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদাপত্র প্রস্তুতের ভিত্তিতে। শুন্য পদের তালিকা প্রার্থীদের জন্য উন্মুক্ত হতে হবে এবং প্রার্থী তার পছন্দমত প্রতিষ্ঠানে আবেদন করবে। প্রতি বছরের সর্বশেষ হালনাগাদ করা জাতীয় মেধাতালিকা হতে তাদের নির্বাচন করতে হবে। 



      তার মানে কি বুঝলেন? মেধাতালিকায় নাম থাকা একজিনিস আর নিয়োগ হওয়া আরেক জিনিস। মেধাতালিকায় ১ম থেকে বর্তমানের ১৪তম পর্যন্ত উত্তীর্ণ সকলেরই নাম আছে। কারো নামই বাদ পড়েনি। তবে বিষয়ভিত্তিক করা এই মেধাতালিকায় নামগুলো আছে নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে। প্রতি বছর তালিকা আপডেট হওয়ার সময় কারো নাম যাবে উপরে আবার কারো নাম নিচে নেমে আসবে। তালিকায় আপনার অবস্থান প্রতি বছর পরিবর্তন হতে থাকবে চাকুরী হওয়ার আগ পর্যন্ত! এই তালিকা হবে ওয়েবসাইটে প্রকাশিত, উন্মুক্ত! এখানে রীটকারী ননরিটকারী বৈষম্যের কোনো সুযোগ নেই!

      এ তো গেলো মেধা তালিকার কথা! এখন আসুন নিয়োগের কথায়! ২য় অনুবাদ পড়ে বুঝতে পারছেন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হবে শুন্যপদের প্রেক্ষিতে। নিজের পছন্দমত প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতে হবে। এরপর প্রতিটি প্রতিষ্ঠানের আবেদনকারীদের মধ্য থেকে জাতীয় মেধাতালিকা অনুযায়ী প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ দেয়া হবে! নতুন নিয়মে ১ম নিয়োগ থেকে একটাই পার্থক্য আছে আর তা হলো জেলা, উপজেলা কোটা বিলুপ্ত হয়েছে! 

      এ থেকে বোঝা যাচ্ছে মেধাতালিকায় নাম থাকার অর্থ নিয়োগ পাওয়া নয়। কারণ মেধাতালিকায় ১ম থেকে সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধনকারী সকলেরই নাম থাকবে প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে। নিয়োগের জন্য নিজ নিজ পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেয়া হবে বিষয়ভিত্তিক সমন্বিত জাতীয় মেধাতালিকা অনুযায়ী। 



      উল্লেখ্য আদালত NTRCA কে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে এই মেধাতালিকা প্রকাশ করতে বলেছিলো। এর অর্থ এই নয় যে উক্ত ৯০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া ভিন্ন বিষয় যা আগেই বলা হয়েছে। উল্লেখিত ৯০ দিনের মধ্যেই সমন্বিত জাতীয় মেধাতালিকা প্রকাশ করে এনটিআরসিএ।

      আরো পড়ুন : ১৭ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২১

      আলোচিত মেধা তালিকার আরেকটি বৈশিষ্ট্য হলো এ তালিকায় নম্বরের দিক থেকে এগিয়ে থাকাই চাকুরী নিশ্চিত হওয়ার একমাত্র মাধ্যম নয়। আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানে আপনার চেয়ে বেশি নম্বর প্রাপ্ত কেউ আবেদন করে থাকলে তার চাকুরীই নিশ্চিত হবে। আবার উক্ত প্রতিষ্ঠানে আপনিই সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আবেদনকারী হলে আপনার চাকুরীই নিশ্চিত হবে! সহজ কথায় আপনার নিয়োগ নির্ভর করবে শুধু জাতীয় মেধাতালিকায় আপনার অবস্থানের উপর নয় বরং আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করছেন সেই প্রতিষ্ঠানগুলোতে  আবেদন করা অন্যান্য প্রার্থীদের সাথে আপনার নম্বরের পার্থক্যের উপর। অর্থাৎ আপনাকে সারা বাংলাদেশের সকল নিবন্ধনকারীর সাথে প্রতিযোগিতা করতে হবেনা। প্রতিযোগিতা করতে হবে যেসকল প্রতিষ্ঠানে আবেদন করবেন সেসকল প্রতিষ্ঠানে আবেদন করা অন্যান্য প্রার্থীদের সাথে। উদাহরণ হিসেবে বলা যায় ধরুন আপনার প্রাপ্ত নম্বর ৫৫। আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানে আরো চারজন আবেদন করেছেন যাদের নম্বর যথাক্রমে ৪৯, ৫০, ৫২, ৫৪। সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানে ৫৫ নম্বর পেয়েই নিয়োগ হবে আপনার। আবার ২য় আরেকজন ব্যাক্তির প্রাপ্ত নম্বর ৬৫। কিন্তু সে যে প্রতিষ্ঠানে আবেদন করেছে সেখানে আবেদনকারীদের মধ্যে একজনের নম্বর ৬৬। সেক্ষেত্রে ৬৫ নম্বর পেয়েও চাকরি হবেনা ২য় ব্যাক্তির।

      আরো পড়ুন : 

      ntrca update news সর্বশেষ কি

      এই প্রতিবেদনটি লেখা হয়েছিলো অনেকদিন আগে। যখন সবেমাত্র আদালতের রায় প্রকাশিত হয়েছিলো। সেসময় সকল নিবন্ধনকারীই অন্ধকারে ছিলেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে। কেউই বুঝতে পারছিলেন না কিভাবে কোন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ntrca। এই প্রতিবেদনটিই ছিলো অনলাইনে এ বিষয়ে সর্বপ্রথম স্পষ্ট বিশ্লেষণ।

      আপনারা জেনে খুশি হবেন যে এই প্রতিবেদনের প্রতিটি বক্তব্যই পরবর্তীতে বাস্তবে ঘটা নিয়োগ প্রক্রিয়ার সাথে হুবহু মিলে যায়। ইতোমধ্যেই এনটিআরসিএ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।সারা দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শুন্য পদের তালিকা সংগ্রহ করে ২য় চক্রের নিয়োগ  সম্পন্ন করেছে ntrca। সকল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সারা দেশ থেকে প্রায় ৩৯০০০ শুন্য পদের চাহিদা পাওয়া যায়। বেসরকারি শিক্ষক নিয়োগ এর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করেছে এনটিআরসিএ।সেসকল নিবন্ধনকারী আবেদন করতে পেরেছেন যাদের বয়স ছিলো ৩৫ অথবা তার কম।

      আবেদন ফী নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা।যথারীতি গত নিয়োগের মতো এবারও একজন প্রার্থী যতখুশি তত প্রতিষ্ঠান এবং পদে আবেদন করতে পেরেছেন। এলাকা ভিত্তিক কোনো কোটা প্রযোজ্য ছিলোনা। তবে এবারের ভিন্ন একটি সংযোজন ছিলো আবেদনের ক্ষেত্রে পছন্দের ক্রম উল্লেখ করতে হবে। বিষয়টি বুঝতে কারো সমস্যা হলে কমেন্ট করে জানান উত্তর দেয়া হবে।

      আবেদনের বিস্তারিত নিয়ম কানুন জানতে, শুন্য পদের তালিকা, মেধাতালিকা দেখতে এবং সরাসরি আবেদন করতে ntrca official website ভিজিট করুন।

      ntrca news

      এদিকে একের পর এক মামলার সম্মুখীন হওয়ায় এবং ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ায় জাতীয় শুদ্ধাচার কৌশলের অনুসরণে গণশুনানি আয়োজন করে ntrca। সারাদেশে ৮টি বিভাগে পর্যায়ক্রমে এ গণশুনানি আয়োজন করার কথা বলা হয়। ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে ntrca। বলা হয়েছে প্রথম গণশুনানি অনু্ষ্ঠিত হবে সিলেটে।

      সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সিলেট বিভাগের সকল নিবন্ধনকারীদের উপস্থিত থাকার জন্য বলা হয়। এতে এনটিআরসিএ এর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান জনাব এস এম আশফাক হোসেন। গণশুনানিতে নিবন্ধনকারীদের কাছ থেকে তাদের সমস্যা, অভিযোগ, আবেদন ইত্যাদি শোনা হয় এবং পরবর্তীতে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়া হয়!

      ntrca e-result

      ২৪শে জানুয়ারি প্রকাশিত হয় এনটিআরসিএ ২য় চক্রের বেসরকারি শিক্ষক নিয়োগের সুপারিশ। সুপারিশ প্রাপ্তদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হয়েছে। এছাড়াও এনটিআরসিএ এর ওয়েবসাইটে আবেদনের রেজাল্ট দেখা যাচ্ছে। আপনার e-result দেখতে এখানে ক্লিক করে নিজের ব্যাচ নং এবং রোল নং দিন।


      এদিকে শুধু এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষকই নয় বরং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল পদেই এনটিআরসিএ কতৃক নিয়োগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে! এ বিষয়ে শিক্ষা মন্ত্রীর ইতিবাচক সাড়া রয়েছে। এ সংক্রান্ত কার্যপ্রণালী চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার বিষয়েও খবর পাওয়া গেছে।

      জানা গেছে এ বিষয়টি চূড়ান্ত হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে প্রধান শিক্ষক/অধ্যক্ষ নিয়োগের সুপারিশও করবে এনটিআরসিএ। দৈনিক শিক্ষার খবরে জানা গেছে মন্ত্রণালয়ের বৈঠক থেকে ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রস্তাব প্রেরণের জন্য এনটিআরসিএ কে নির্দেশ দেয়া হয়েছে এবং প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে এনটিআরসিএ থেকে।

      ntrca সর্বশেষ খবর জানতে সবসময় সমকাল ব্লগের সাথেই থাকুন।